চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাব এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিতঃ মে ২, ২০২৩ | ১০:৩৫ অপরাহ্ণ
মোঃ ফয়জুল ইসলাম উপজেলা সংবাদদাতা চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল ১১: ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড় অবস্থিত মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন, মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ সভাপতি ও জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার জনাব আখতারুজ্জামান ও সার্বিক উপস্থাপনা পরিচালনা করেন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশের খবর বদিউজ্জামান রাজাবাবু। এতে বক্তব্য রাখেন, মডেল প্রেসক্লাবের নবনির্মিত সহ-সভাপতি ও জাতীয় দৈনিক সকালের সময় জমশেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক মুক্ত খবর আলেক উদ্দিন দেওয়ান। এ সময় সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক গণমুক্তি শাহীন আক্তার, ডেইলি প্রেজেন্ট টাইমস সোহেল রানা, জাতীয় দৈনিক বর্তমান নাজিবুল ইসলাম, জাতীয় ডেইলি সিটিজেন টাইমস ইসমাইল, জাতীয় দৈনিক ডেসটিনি, অনলাইন- ডোনেট বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নাসিরুল ইসলাম প্রমুখ। উক্ত সাধারণ সভায় মডেল ক্লাবের সদস্য নিয়ে দিক নির্দেশনামূলক বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সভা শেষে মধ্যাহ্নভোজের বিরতির পর। বিকেলে সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে আলোকপাত এর মধ্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম সমাপ্ত করা হয়। সাধারণ সভায় সকলের সর্বসম্মতিক্রমে দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি জমশেদ আলী\'কে কণ্ঠভোটে মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি নির্বাচিত করা হয়। উল্লেখ্য, গত ২৫ মার্চ সভাপতি ও সাধারণ সম্পাদক এর প্রজ্ঞাপনে উল্লেখ করেন, মডেল প্রেসক্লাবের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগে বাংলাভিশন টিভি ও ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম শাখওয়াত জামিল দোলন কে সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে এসব তথ্য জানিয়েছিলেন।