চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ব্যবসায়ী গুলিসহ আটক

প্রকাশিতঃ মে ৭, ২০২৩ | ১০:৫৬ অপরাহ্ণ
মোঃ নাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে দু\'টি বিদেশি পিস্তল গুলিসহ অবৈধ অস্ত্রের চোরাকারবারী এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সাথে ছিল পিস্তলসহ ০৪টি ম্যাগজিন, ০৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃত অস্ত্র ব্যবসায়ী সিরাজগঞ্জ জেলা সদর পিপুল বাড়িয়া বাজার এলাকার সামিদুল ইসলাম এর ছেলে শামীম (১৯)। বর্তমানে গাজীপুর সদর সালনা টেকনোগোপাড়া গ্রামের বাসিন্দা। বিজ্ঞপ্তিতে রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব -৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে গত (০৬ মে) দুপুরে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রসুনদীঘি সাধুর মোড়স্হ একটি সারের দোকানে সামনে থেকে তাকে আটক করা হয়। রোববার (০৭ মে) সকালে র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামীম কে হাতেনাতে আটক করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শামীম গত তিন চার মাস ধরে রাজশাহীতে অবস্থান করে চাঁপাইনবাবগঞ্জের অস্ত্র ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জে আগমন করে। পরবর্তীতে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হচ্ছে। এ সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমনুরা গোদাগাড়ী মহাসড়কে তাকে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ সহ আটক করা হয়। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় আলামত হস্তান্তর ও সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব