কুমিল্লা তিতাস উপজেলায় তিতাস সাব- রেজিস্ট্রার অফিসের আওতাধীন দলিল লিখকগণের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা ২০২৩ খ্রিঃ অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় উপজেলায় হল রুমে উক্ত কর্মশালার আয়োজন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাব- রেজিস্ট্রার আনোয়ারুল হক চৌধুরী।
তিতাস উপজেলা সাব- রেজিস্ট্রার মোঃ মোমন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির(কাজল)এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার এ টি এম মোর্শেদ,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশিক উর রহমান,দাউদকান্দি উপজেলা সাব- রেজিস্ট্রার আহমেদ রাকিব উল মান্নান,
তিতাস উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শেই রে আলম,দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মেহেদী হাসান সেলিম,সহ- সভাপতি মাহাবুব আলম
,সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম,মোঃ শাহজাহান,মোহন সরকার,মনির ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে দলিল লেখকদের নতুন সনদ বিতরণ করা হয়েছে।