নওগাঁর নিয়ামতপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। আজ সোমবার (২২ মে) সকালে উপজেলা নতুন ভূমি অফিস চত্বরে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগমসহ ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।