রানীশংকৈলে অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ মে ২৩, ২০২৩ | ৬:৪৮ অপরাহ্ণ
একে আজাদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের ভকরগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে ভকরগাঁও এলাকায় একদল কৃষি শ্রমিক বোরো ধান কাটতে গিয়ে অর্ধগলিত মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্হল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল এ প্রতিবেদক কে বলেন, ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্ত জন্য মর্গে পাঠানো হয়েছে।