নাটোরে ১৬ কেজি গাঁজাসহ গ্রোফতার ৫

প্রকাশিতঃ মে ২৬, ২০২৩ | ৬:০০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

নাটোরে সদর উপজেলায় ১৬ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২৬ মে) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ নুরল হুদা। আটককৃতরা হলো– নাটোর সদর উপজেলার সুলতানপুর পূর্ব পাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে ফজলুর রহমান(৫৭), মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে হযরত আলী (৫২), মকবুল হোসেনের ছেলে জিয়াউর রহমান (৩৩), মৃত মহরম আলীর ছেলে আব্দুল মজিদ(৩৭) ও শামীম হোসেনের স্ত্রী হাসি(৩০)। র‍্যাব-৫ নাটোর জানান, বৃহস্পতিবার (২৫ মে) দিনগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৬ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত মাদক বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছে বলে স্বীকার করে। এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।