লৌহজংয়ে পদ্মা নদীতে বালি ভর্তি বাল্কহেড চলাচলে সরাসরি অভিযান।

প্রকাশিতঃ মে ২৮, ২০২৩ | ৭:২২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নদী ভাঙনের কারণ হচ্ছে নদীতে রাতের আঁধারে বালি উত্তোলন -এমন অভিযোগে গতকাল শনিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জের-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীকে সাথে নিয়ে সরাসরি অভিযান পরিচালনা করেন।এসময় তিনি বলেন, আমি আজ সরেজমিনে গিয়ে দেখলাম, পদ্মা সেতুর নিচ থেকে ড্রেজারের মাধ্যমে বাল্কহেডে করে বালি ভর্তি করে নিয়ে যাচ্ছে। এ কাজ আমার একার পক্ষে বন্ধ করা সম্ভব নয়। পদ্মা নদীর দায়িত্বে যারা আছেন যেমন- নৌ মন্ত্রণালয়, নৌপুলিশ, পানি সম্পদ মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয়, সেতু বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেন।উল্লেখ্য, সংসদ সদস্য সরাসরি অভিযানে প্রায় শতাধিক বাল্কহেড থামিয়ে পদ্মা নদীতে অবস্থান করিয়ে রাখেন।