গজারিয়ায়  ১ হাজার ৬শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার।

প্রকাশিতঃ মে ২৯, ২০২৩ | ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জের গজারিযায় অভিযান চালিয়ে ১হাজার ৬শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যাবসায়িকে গ্রেপ্তার করেছে জেলা মাদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  রবিবার ( ২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার পুরান বাউশিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার মাদক ব্যবসার সহযোগি পালিয়ে যায়।গ্রেপ্তার ওই মাদক ব্যবসায়ীর নাম রাসেল সরকার (৩২)। সে গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া এলাকায় আলমগীর সরকারের ছেলে। অন্যদিকে তার সহযোগী একই এলাকার মৃত রাজা মিয়া প্রধানের ছেলে জাহাঙ্গীর প্রধান (৪৩)।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার রাসেল সরকারের বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা রয়েছে। আর পলাতক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুটি।তিনি আরও বলেন, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আর পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।