ঠাকুরগাঁওয়ে প্রচন্ড তাপদাহে পুড়ছে মানুষ,নিম্ন আয়ের মানুষ চরম দূর্ভোগে।

প্রকাশিতঃ জুন ৪, ২০২৩ | ১০:৫৯ অপরাহ্ণ
একে আজাদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ

উত্তরের সিমান্ত বর্তী জেলা ঠাকুরগাঁও,আর এ জেলার পাঁচটি উপজেলার মানুষ কৃষিনির্ভর।অথচ বেশ কিছুদিন থেকে আমাদের সীর্মন্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেরা ভারত সীমান্ত ঘেষা,পশ্চিমে শেষ উপজেলা হরিপুর,,উত্তর পশ্চিমে বালিয়াডাঙ্গী,পীরগঞ্জ ও মধ‍্যবর্তী উপজেলা রানীশংকৈল। এসব উপজেলার ৮০ ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল অন‍্যদিকে আর ২০ ভাগ মানুষ শ্রমজীবি।এই তপ্ত গরমে যেমনি কৃষিতে ব‍্যাপক বাধা পোহাচ্ছে এ অঞ্চলের মানুষজন অন‍্যদিকে শ্রমজীবিরা এই প্রচন্ড গরমে কাজে বের হতে না পেরে অদ‍্যাহারে অনাহারে দিন পার করছেন। এদিকে খেটে খাওয়া রিক্সা,ভ‍্যান, অটো,ও সিএনজির মালিকরা কঠিন সময় পার করছেন বলে আনোয়ার ও মিলন জানায়। প্রচন্ড গরমে মানুজনের চলাফেরাও কমে গেছে,প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বাহির হচ্ছেনা। অন‍্যদিকে এই প্রচন্ড তাপদাহে রানীশংকৈল সরকারী হাসপাতালে নানা বয়সি রোগীর সংখ‍্যা বাড়ছে।বিভিন্নজন জ্বর,সর্দি,,পাতলা পায়খানা,স্বাসকষ্ট, নিউমোনিয়া সহ অন‍্যান‍্য নিত‍্য নতুন রোগে আক্তান্ত হয়ে ভর্তী হচ্ছেন।এ ব‍্যাপারে আরএও ডাঃ ফিরোজ আলম জানান,তিনারা সর্বদা প্রস্তুত আছেন রোখীদের জন‍্য যা যা চিকিৎসা দেওয়া দরকার তা তা সঠিক সময় সেবা প্রদান করা হচ্ছে।