নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিতঃ জুন ৮, ২০২৩ | ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

সারাদেশে অসহনীয় লোডশেডিং, বার বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎখাতে নজির বিহীন দূর্ণীতির প্রতিবাদে নাটোরে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। বৃহস্পতিবার(৮ জুন) সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আলাইপুর বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসুচি শেষে দলীয় নেতাকর্মিরা নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করে। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের অসহনীয় দূর্নীতির কারনে দেশে আজ বিদ্যুৎ এর অসহনীয় লোডশেডিং দেখা দিয়েছে। এই সরকারের সবাই মিলে দেশটাকে গিলে খাওয়ার পাঁইতারি করছে। দেশের মানুষকে তাদের কবল থেকে বাঁচাতে বিএনপির এই আন্দোলন চলবে। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদলের সভাপতি মো.কামরুল ইসলামসহ নেতৃবৃন্দ।