নাটোরে জীবনের নিরাপত্তা চেয়ে গৃহবধূর সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ জুন ৮, ২০২৩ | ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

নাটোরের নলডাঙ্গা পৌরসভার মেয়র মো মনিরুজ্জামান মনির ও তার লোকজন মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী ওই গৃহবধূ। বৃহস্পতিবার(৮ জুন) সকালে শহরের হাফরাস্তা এলাকায় একটি রেস্তোরায় এ সংবাদ সম্মেলন হয়। এসময় সংবাদ সম্মেলনে ভূক্তভোগী ওই গৃহবধূর স্বামী রকি ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ওই গৃহবধূ বলেন, গত সোমবার (৫ জুন) বিকেলে ছাত্রলীগ নেতা নিশানের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলা প্রত্যাহারে আমাকে ও আমার পরিবারকে নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মামলা তুলে নিতে হুমকি দেয়। আপোষ করে মামলা না তুললে তারা তাদের অনুসারিদের দিয়ে আমাদের একঘরে করে রাখার হুমকি দিচ্ছে। গত ৫ জুন সোমবার মেয়র মনির ফোন করে মামলা প্রত্যাহারের জন্য হুমকি প্রদান করে। এ সংক্রান্ত রেকর্ডিং আমার কাছে রয়েছে। একইভাবে চেয়ারম্যান আসাদ নিশানের পক্ষ নিয়ে মামলা তুলে নিতে নানাভাবে হুমকিধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে। নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ আমার মতো ভিকটিমের পাশে দাঁড়ানোর পরিবর্তে অসামি নিশানের মতো অপরাধীর পক্ষ নিয়েছেন। তারা সরাসরি মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। তাদের এমন অব্যাহত চাপ আমার পরিবারকে আতঙ্কিত করছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। হুমকি ভয়ভীতি বন্ধে নাটোরের সুযোগ্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছেনন তিনি। এ বিষয়ে নলডাঙ্গার পৌর মেয়র মো. মনিরুজ্জামান মনির বলেন, সরকারি একটি জায়গার ইজারা নিয়ে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তির দ্বন্দ্ব ছিল। সেই জেরে পরিবার থেকে একটি মামলা দায়ের করেন। আমি জনপ্রতিনিধি হিসেবে বিষয়টি নিয়ে শুধু মীমাংসার চেষ্টা করেছি। তাঁকে বা তাঁর পরিবারকে কোনো ধরনের হুমকি প্রদান করা হয়নি। উল্লেখ্য, গত রোববার(৪ জুন) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ভূক্তভোগী ওই গৃহবধু তার বাবার বাড়ি পুর্ব সোনাপাতিল গ্রাম থেকে পশ্চিম সোনাপাতিল গ্রামে মামা শশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে স্থানীয় মান্নান চৌকিদারের বাড়ির সামনে পৌছালে নিশান নামে ওই যুবক মোটরসাইকেলে করে এসে তার পথরোধ করে। তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে নিশান যৌনবাসনা পুর্ণ করতে ওই গৃহবধুকে জড়িয়ে ধরে এবং যৌন নিপিড়নের চেষ্টা করে। এসময় ওই গৃহবধু চিৎকারে নিশান পালিয়ে যায়। পরে রাতেই ওই গৃহবধু নিজেই বাদি হয়ে নিশান প্রামানিককে আসামী করে থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।