তিতাসে আ.লীগ নেতা সোহেল সিকদারের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিতঃ জুন ৯, ২০২৩ | ৪:২৭ অপরাহ্ণ
মোঃ সজিব জেলা প্রতিনিধি কুমিল্লা

কুমিল্লার তিতাস উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদারের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে ৯ জুন শুক্রবার সকালে গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর নামক স্থানে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদারের মুক্তির দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.ছাইদুর রহমান মেম্বার,ছাত্রনেতা নুরে আলম জিকু,কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল,উপজেলা মহিলা আ.লীগ নেত্রী মোসামৎ লায়লা সরকার,শ্রমিক লীগ নেত্রী মোসামৎ হোসনেরা মেম্বারসহ আরও অনেকে।অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগ নেতা মো.রাজা মিয়া সওদাগর,তিতাস উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো.শাহ আলম শান্তি,বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সিকদার নিজাম,আ.লীগ নেতা মো.গিয়াস উদ্দিন ভূইয়া,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.শের-ই- আলম,উপজেলা আ.লীগের সদস্য মো.লেয়াকত আলী, মো.জালাল খান,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহফুজ সিকদার,আ.লীগ নেতা হাবিবুর রহমান হাবিব,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ সিকদার, উপজেলা যুব লীগের সদস্য শফিকুল ইসলাম শফিক,আবদুল্লাহ আল মামুন,রুবেল মেম্বার,যুব লীগ নেতা নুরুজ্জামান, উপজেলা যুব মহিলা লীগ নেত্রী মোসামৎ হাসিনা আক্তার,মোসামৎ নারগিস আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী ও পুরুষের ঢল নেমে আসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে। উল্লেখ্য,গত ৩০ এপ্রিল রাতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার মসজিদের সামনে বোরকা পরিহিত ৩ অস্ত্রধারী সন্ত্রারীর গুলিতে নিহত হন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্নবায়ক জামাল হোসেন (৪৫)। এই হত্যাকান্ডের ঘটনায় গত ২ মে নিহতের স্ত্রী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।এই মামলায় শাহিনুল ইসলাম সোহেল সিকদারকে ৪ নং আসামি করা হয়।এরপরই আইনশৃঙ্খলার বাহিনী তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।