মাগুরা জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সংবাদপত্র ও সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ ৯ জুন শুক্রবার সকালে মাগুরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকতারনীতি ও নৈতিকতা বিষয়ে আলোচনা করেন ড. উতপল কুমার সরকার। এছাড়া উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, জেলা তথ্য অফিসার পাভেল কুমার দাশ। সেমিনারে মাগুরায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় ৬০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।