মাগুরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ-উদ্বোধন

প্রকাশিতঃ জুন ২০, ২০২৩ | ৪:৩০ অপরাহ্ণ
আনিছুর রহমান, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭)-২০২৩ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) বিকালে রাউতড়া হৃদয়নাথ হাই স্কুল মাঠে হাজীপুর ইউনিয়ন ও হাজরাপুর ইউনিয়নের মাঝে ম্যাচটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা। টানটান উত্তেজনাপূর্ণ উদ্বোধনী ম্যাচে হাজীপুর ইউনিয়নকে টাইব্রেকে হারিয়েছে হাজরাপুর ইউনিয়ন। নির্ধারিত সময়ে ২-২ এ সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকে। সেখানে হাজরাপুর ইউনিয়ন ৫(২)-৫(০) গোলে পরাজিত করে হাজীপুর ইউনিয়নকে। খেলা শুরুর পূর্বে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। এসময় উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু নাসির বাবলু,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি রানী দত্ত,রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম বাবুল ফকির, হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন ও স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।