গজারিয়া থানা পরিদর্শণে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি।

প্রকাশিতঃ জুন ২০, ২০২৩ | ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জ জেলাধীন গজারিয়া উপজেলার গজারিয়া থানা বার্ষিক পরিদর্শণ করেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো: মাশরুকুর রহমান খালেদ বিপিএম-বার, ঢাকা রেঞ্জ। মুন্সীগঞ্জ জেলাধীন গজারিয়া থানা প্রাঙ্গণে উপস্থিত হয়ে থানার বিভিন্ন মামলার আলামত, ডিউটি অফিসার কক্ষ,পুরুষ ও মহিলা হাজতখানা,নারী-শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, অফিসার ও ফোর্সের ব্যারাক,অফিসারদের অফিস কক্ষ,জুনিয়র সেরেস্তার কক্ষ ও অন্যান্য স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।পরিদর্শনকালীন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ থান্দার খায়রুল হাসান পিপিএম সেবা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী সহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।