নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বিশ্বব্যাপী প্রশংসিত শিশুর জীবন রক্ষাকারী ইপিআই টিকাদান কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকাল ১০ টায় ইউনিসেফ ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার রেজুওয়ানুল হকের সভাপতিত্বে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম আকন্দের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের কেয়ারটেকার আব্দুস ছালাম, কোরান শিক্ষা কেন্দ্রের শিক্ষক জহিরুল ইসলাম, আকরাম হোসেন, শিক্ষিকা নাসরিন সুলতানা প্রমূখ।
এ সময় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের আশেপাশের এলাকার লোকজনসহ ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।