খোকসায় শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ।

প্রকাশিতঃ জুন ২৭, ২০২৩ | ১০:৪১ পূর্বাহ্ণ
জাহাঙ্গীর আলম রানা, খোকসা উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অফিসার ক্লাবের হলরুমে ২১ টি স্কুলের নবম ও দশম শ্রেণীর প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১২৬ টি ট্যাব মোবাইল বিতরণ অনুষ্ঠিত হয়। বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মাননীয় সংসদ সদস্য-৭৮ কুষ্টিয়া-৪ ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তৃতা করেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, এ সময় আরো উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সবুজ কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক প্রমুখ। এ সময় বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন স্বরনীও হয়ে থাকবে। আজকে দেশের শিক্ষার মান উন্নয়নে স্কুলে স্কুলে ডিজিটাল ল্যাব করে দিয়েছেন যাতে পাঠ্যপুস্তকের পাশাপাশি প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারে।