যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরার শালিখা উপজেলার তিনপাড়া (আড়পাড়া,দরিশলই,ফুলবাড়ি) ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল- আযহার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষ চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী সকলে পরস্পরে কোলাকুলি করেন। (২৯ জুন) বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত এ ঈদের জামাতের ইমামতি করেন হাফেজ মোঃ আব্দুল আলিম। ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি বিঘ্নিত ঈদের নামাজের জন্য মসজিদে জায়গা না পেয়ে অনেকেই বাইরে নামাজ আদায় করতে দেখা গেছে। তবে কারোর মধ্যে ভ্রাতৃত্ব ও আল্লাহর প্রতি ভালোবাসার কমতি দেখা যায়নি সবাই এক কাতারে দাঁড়িয়ে একে অন্যকে নামাজের জন্য সুযোগ করে দিয়েছেন।