এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

প্রকাশিতঃ জুলাই ১৯, ২০২৩ | ১০:৩৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

বুধবার সন্ধ্যায় এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৩০ আগস্ট মুলতানে স্বাগতিক পাকিস্তান-নেপালের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে আসরের পর্দা উঠবে। ৩১ আগস্ট শ্রীলংকার ক্যান্ডিতে লংকানদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলংকার ক্যান্ডিতে। ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লাহোরে। বাংলাদেশ যদি সুপার ফোরে ওঠে তাহলে ৬ সেপ্টেম্বর লাহোরে আরেকটি ম্যাচ খেলবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী ভারত তাদের প্রতিটি ম্যাচই খেলবে শ্রীলংকায়। এবারের এশিয়া কাপ চারটি ভেন্যু মুলতান, লাহোর, ক্যান্ডি ও কলম্বোয় অনুষ্ঠিত হবে। পাকিস্তানে সুপার ফোরের একটি ও গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলংকায়। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল। তারিখ গ্রুপ পর্ব ভেন্যু ৩০ আগস্ট পাকিস্তান-নেপাল, মুলতান ৩১ আগস্ট বাংলাদেশ-শ্রীলংকা, ক্যান্ডি ২ সেপ্টেম্বর পাকিস্তান-ভারত, ক্যান্ডি ৩ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর ৪ সেপ্টেম্বর ভারত-নেপাল, ক্যান্ডি ৫ সেপ্টেম্বর আফগানিস্তান-শ্রীলংকা, লাহোর সুপার-ফোর ৬ সেপ্টেম্বর এ১-বি২ লাহোর ৯ সেপ্টেম্বর বি১-বি২ কলম্বো ১০ সেপ্টেম্বর এ১-এ২ কলম্বো ১২ সেপ্টেম্বর এ২-বি১ কলম্বো ১৪ সেপ্টেম্বর এ১-বি১ কলম্বো ১৫ সেপ্টেম্বর এ২-বি২ কলম্বো ফাইনাল ১৭ সেপ্টেম্বর সুপার ফোর ১-২ কলম্বো