শুক্রবার সম্পাদকমণ্ডলীর সভা ডেকেছে আওয়ামী লীগ

প্রকাশিতঃ জুলাই ২০, ২০২৩ | ৫:৪৭ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

সম্পাদকমণ্ডলীর সভা ডেকেছে আওয়ামী লীগ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করবেন। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।