রাণীশংকৈলেঐতিহ্যবাহী কেন্দ্রীয় টাউন ক্লাব এর দ্বিবাষিক নির্বাচনে. সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান ।। সম্পাদক তারেক আজিজ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল কেন্দ্রীয় টাউন ক্লাব এর দ্বিবার্ষিক নির্বাচন অবাধ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২৭ শে মে সকাল ৮ঃ০০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন উপজেলার রাণীশংকৈল কেন্দ্রীয় টাউন ক্লাবে অবাধ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবং যথারীতি সময়ে ভোটগ্রহন অব্যাহত থাকে। সর্বমোট ভোটার ৪৬০। এতে সভাপতি পদে দুইজন অংশগ্রহণ করেন. প্রভাষক মোস্তাফিজুর রহমান মোস্তা প্রতীক রিক্সা. নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম . প্রতীক ছাতা.
এবং সাধারণ সম্পাদক পদে দুইজন অংশগ্রহণ করেন. তারেক আজিজ প্রতীক ফুটবল. জাহাঙ্গীর আলম প্রতীজ.দেয়াল ঘড়ি।
দিনভর ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে সভাপতি পদে প্রভাষক মোস্তাফিজুর রহমান মোস্তা রিকশা মার্কা নিয়ে বিজয় লাভ করেন। সাধারণ সম্পাদক পদে তারেক আজিজ ফুটবল মার্কা নিয়ে নির্বাচিত হন।
সভাপতি পদে প্রাপ্ত ভোট ২৪৯. নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম ছাতা প্রতীক প্রাপ্য ভোট ১৮৯.
সাধারণ সম্পাদক পদে তারেক আজিজ প্রাপ্ত ভোট ৩৫৩. নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম প্রাপ্ত ভোট ৯৩।