নাটোরে পৃথক অভিযান ৯ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার (র্যাব-৫)।
বৃহস্পতিবার(২৭ জুলাই) দিবাগত রাতে নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রাম বাজার ও ছাতনী ইউনিয়নের ভাটপাড়া
এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র্যাব ক্যাম্প থেকে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতাররা হলেন- সদর উপজেলার ছাতনী ভাটপাড়া এলাকার মো.আনোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ আরজিনা বেগম
(৩৫), দিনাজপুর জেলার ফুলবাড়ি এলাকার মো.আব্দুল হাই\'র স্ত্রী মোছাঃ মহুবা, ছাতনী ভাটপাড়া এলাকার মৃত ছায়েদ জোয়াদ্দারের ছেলে মোঃ আনোয়ার হোসেন জোয়াদ্দার (৪৫) এবং রংপুর জেলার মিঠাপুকুর ময়েনপুর এলাকার হক সাহেবের ছেলে মোঃ মুন্না মিয়া (১৭)।
র্যাব-৫ নাটোর জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল
মাদকের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেন। এসময় নাটোর
সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ভাটপাড়া গ্রাম থেকে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন। অপরদিকে পন্ডিতগ্রাম বাজার এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে ছয় কেজি গাঁজাসহ আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব। সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃরা স্বীকার করে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে নাটোরে নিয়ে আসতো। এসব মাদক বিভিন্ন স্থানে কেনাবেচা করতেন। এ বিষয়ে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দুইটি মামলা দায়ের করা হয়েছে।