নাটোরে যুবলীগ কর্মীকে কোপাল দুবৃত্তরা

প্রকাশিতঃ জুলাই ২৯, ২০২৩ | ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

নাটোরে দোকান থেকে তুলে এনে রুবেল হোসেন(২৮) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়েছে দুবৃত্তরা। শুক্রবার(২৮ জুলাই) বিকেল ৫ টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। আহত রুবেল হোসেন(২৮) নাটোর শহরের ৭ নং ওয়ার্ড যুবলীগের সদস্য এবং তিনি একজন সবজি ব্যবসায়ী। আহত রুবেল হোসেন জানান, শুক্রবার বিকেলে রেলস্টেশন কাঁচাবাজারে নিজ দোকানে সবজি বিক্রি করছিলেন তিনি।এসময় হামিদ ও রাব্বি তার কাছে এসে বলে সজীব নামের আরেকজন তার সাথে কথা বলবে। এ কথা শুনে দোকান থেকে উঠে রাস্তায় এলে একটি অটোরিকশায় তাকে তুলে নাটোর সদর হাসপাতালের সামনে নিয়ে যায়। সেখানে থাকা সোহান বলে ‘তুই জীবনের সাথে থাকিস, তোর বাবা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান তোকে বাঁচাতে পারবে না। এই বলে রাব্বি, সোহান, সজীবসহ আরও কয়েকজন পর্যায়ক্রমে তাকে কুপিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা তাকর উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব বলেন, রুবেল যুবলীগের একজন নিবেদিত কর্মী।সে রাজনীতি পাশাপাশি সবজির ব্যবসা করে। নিরীহ এই কর্মীর উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, ঘটনাটি আমি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ এখনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।