আত্রাইয়ে পল্লী বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন

প্রকাশিতঃ জুলাই ৩১, ২০২৩ | ৪:০২ অপরাহ্ণ
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দিন এবং রাতের বেশি সময়গুলোতে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার গ্রাহক।ব্যহত হচ্ছে শিক্ষা এবং চিকিৎসা ব্যাবস্থা। জানা গেছে, উপজেলার ৮ ইউনিয়নে প্রায় ৩০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এই ৮টি ইউনিয়নের গ্রহকদের মাঝে বিদ্যুত সরবরাহের জন্য ৬টি ফিডারে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে চতুর্থ নম্বর ফিডারের আওতায় উপজেলা সদরকে নেয়া হয়েছে। যাতে গ্রাহক সংখ্যা রয়েছে প্রায় ৪ হাজার। উপজেলায় একাধিক ফিডার চালুর কারণে মফঃস্বল এলাকার গ্রাহকরা বিদ্যুত প্রাপ্তিতে হচ্ছেন চরম বৈষম্যের শিকার। জানা যায়, গত কয়েকদিন থেকে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং শুরু হয়েছে। দিন রাত ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১০ থেকে ১৪ ঘন্টায় বিদ্যুত থাকছেনা। এদিকে অন্যান্য ফিডার উপেক্ষা করে শুধুমাত্র উপজেলা সদরের ফিডারে অধিক পরিমান বিদ্যুত সরবরাহ করায় মফঃস্বল এলাকার গ্রাহকরা বিদ্যুত প্রাপ্তিতে হচ্ছেন চরম বৈষম্যের শিকার। এ ছাড়াও প্রতিনিয়ত বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে প্রচন্ড তাপদাহ, ভেপসা গরম সেই সাথে পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিংয়ে জনজীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। এমনকি কোন কোন এলাকায় সারা দিন ৮ ঘন্টা রাতে বেশি র ভাগ সময় বিদ্যুৎ থাকছেনা। স্থানীয় পল্লী বিদ্যুত অফিসের এজিএম এর স্বেচ্ছাচারিতায় বিদ্যুত সরবরাহে এ বৈষম্য বলে অনেকেরই অভিযোগ। বিশেষ করে সন্ধ্যায় বাচ্চাদের পড়া লেখার সময় বিদ্যুত না থাকায় ব্যহত হচ্ছে পড়াশুনা।গ্রামের চিকিৎসক দের কাছে চিকিৎসা নিতে আসা শ্বাসকষ্টের রোগী রা সময় মত গ্যাস নিতে পারছেনা,ফলে শিশু থেকে বৃদ্ধ সকলেকেই হতে হচ্ছে বিড়ম্বনার শিকার। উপজেলার মাগুড়াপারা গ্রামের সাবেক ইউপি সদস্য টুকু ইসলাম বলেন,বিভিন্ন অজুহাতে আমরা বিদ্যুত পাচ্ছি না।এটা সকলের জন্য অত্যান্ত কষ্টকর.এটা নিতান্তই গ্রাহক ভোগান্তি ছাড়া কিছুই নয়। এ ব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি আত্রাই জোনের লাইন মেন শামিম আহম্মেদ মুঠোফোনে বলেন, লোড শেডিং এর কারণে বিদ্যুত সরবরাহ ব্যহত হচ্ছে ।