নাটোরে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ জুলাই ৩১, ২০২৩ | ৪:০৮ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

নাটোরের লালপুরে এক আম বাগান থেকে কুরবান আলী (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ জুলাই) সকালে উপজেলার আরবাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের একটি আম বাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত কুরবান আলী(৪৫) উপজেলার একই গ্রামের হযরত আলীর ছেলে। লালপুর থানার কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বড়বড়িয়া বাজারের পূর্ব পাশে খলিলুর রহমানের আমবাগানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে মরদেহের শরীরে আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।