প্রধানমন্ত্রী দেশে ১৮ হাজার কমিউনিটি হেলর্থ ক্লিনিক গড়ে দিয়েছেন-পলক

প্রকাশিতঃ আগস্ট ৪, ২০২৩ | ৫:৩৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, সারা বাংলাদেশে ১৮ হাজার কমিউনিটি হেলর্থ ক্লিনিক গড়ে দিয়েছেন। যাতে গ্রামের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা অতি সহজে গ্রহণ করতে পারেন। শুক্রবার(৪ আগস্ট) সকালে সিংড়া দমদমা পাইলট স্কুল প্রাঙ্গণে উপজেলা ডায়াবেটিক সমিতির আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী পলক বলেন, আপনারা আমাকে সিংড়ার ৫ লক্ষ মানুষের খেদমত করার দায়িত্ব দিয়েছেন। আমি কারও সন্তান, কারও ভাই ও আপনজন মনে করেন। আমি সেই দায়িত্বটা সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করছি। আমি কতবার এমপি-মন্ত্রী হলাম, কত বড় পদে পেলাম ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমি জনগণের কতটুকু সেবা করতে পারলাম। আমার কাজ ও সেবায় আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলেই আমার রাজনৈতিক জীবন সার্থক হবে। পলক আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে আমার এলাকায় চিকিৎসা সেবা নিশ্চিতকরণে তিনটি এ্যাম্বেলেন্স দিয়েছেন। ৩০ শর্য্যার হাসপাতাল ৫০ শর্য্যায় উন্নতি করেছেন। ভিশন সেন্টার দিয়েছেন। যাতে উন্নত চিকিৎসার জন্য শহরের বড় বড় ডাক্তারের চিকিৎসাসেবা নিতে পারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সিংড়ার পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক রুজুল আমিন প্রমুখ।