নাটোরের লালপুরে কার, মোটরসাইকেল
এবং অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হারুনুর রশিদ বাবলু (৪০) নিহত হয়েছে। এ ঘটনায় হামিদুল ইসলাম ও আজগর আলী নামে অপর দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার(২৩ আগস্ট) দুপুরে উপজেলার
লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষীপুর হাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হারুন রশিদ বাবলু(৪০) উপজেলার গৌরীপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। আহত হামিদুল ইসলাম (৪১) উপজেলার নুরুল্লাপুর এলাকার জনৈক মক্কেল শাহরের ছেলে এবং আজগর আলী(২৫) গৌরীপুর এলাকার খোদাবক্সের ছেলে।
লালপুর থানার কর্মকর্তা ওসি মো. উজ্জ্বল হোসেন জানান, বুধবার দুপুর দেড়টার দিকে তিনজন মোটরসাইকেল যোগে লালপুর থেকে গৌরীপুরের দিকে যাচ্ছিলেন। এসময় লক্ষীপুরহাট এলাকায় পৌঁছালে একটি কার, অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবলুর মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।