জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মুক্তিযোদ্ধাদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. বজলুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী ও মো. নূরুল ইসলাম ফারুখী।