নেত্রকোনা কেন্দুয়ায় ইপিআই টিকাদান কর্মসূচি উপজেলায় গতকাল ৩০ আগষ্ট বুধবার সকাল ১০ টায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে ইউনিসেফ বাংলাদেশ ও ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কেন্দুয়া ফিল্ড সুপারভাইজার রেজুওয়ানুল হকের পরিচালনায় জেলার ইসলামিক ফাউণ্ডেশনের উপ- পরিচালক শফিকুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট ফজলুল বারী কাজল, জেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার আবুল খায়ের মুহাম্মদ মুক্তাছিম বিল্লাহ।
এ সময় উপজেলা বিভিন্ন মসজিদের১০ জন খতিব, ১০ জন ইমাম, ১০ জন ইসলামিক ফাউন্ডেশনের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা সহ মোট ৩০ জন সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হাফেজ মওলানা আহম্মেদ শফি।