নাটোরের লালপুরে চাঞ্চল্যকর যুবলীগ র্কমীনাজমুল হত্যাকান্ডের মূল পরকিল্পনাকারী মোঃ হালিমকে (৩০)
গ্রেফতার করেছে র্যাব।
বুধবার(৩০ আগস্ট) চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাতক আসামি মোঃ হালিম নাটোর জেলার লালপুর উপজেলার নানদা এলাকার বাসিন্দা।
র্যাব জানান, গত ১৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোঃ হালিম এবং তার দলবল নিয়ে যুবলীগকর্মী নাজমুলকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক হালিম এবং তার দল নাজমুলের সাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে মোটরসাইকেল পার্কিংয়ের অজুহাতে নান্দরায় গ্রামের বটতলায় ঝগড়া শুরু করে। ঝগড়ার একপর্যায়ে মোঃ হালিম (৩০) এবং জিয়া নাজমুলকে ছুরিকাঘাত করে। পরবর্তীতে নাজমুলের মৃত্যু হয়। ঘটনাটি নাটোর জেলাসহ দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এলাকায় হত্যাকান্ডের প্রতিবাদে একাধিক বিক্ষোভ মিছিল হয়। ঘটনার পর থেকেই আসামীরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।
পরে মামলার হলে র্যাব-৫ তথ্য প্রযুক্তির সহযোগিতায় হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী মোঃ হালিমের অবস্থান সনাক্ত করেন। পরে যৌথ অভিযানে
গতকাল বুধবার( ৩০ আগস্ট) সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের পরিকল্পনাকারী মোঃ হালিমকে গ্রেফতার করে। লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।