সুলতান’স ডাইনে পার্ট টাইম চাকরির সুযোগ, থাকছে দুপুরের খাবার ফ্রি

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২, ২০২৩ | ৮:২৬ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

চাকরি দিচ্ছে সুলতান’স ডাইন। ‘ক্যাশিয়ার’ পদে পার্ট টাইম চাকরির সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১১ সেপ্টম্বের পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম: ক্যাশিয়ার (পার্ট টাইম) পদের সংখ্যা: ৩টি আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক হলেই হবে। এক থেকে দুই বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে। এছাড়া ফ্রেশারদেরও আবেদনের জন্য উৎসাহিত করা হয়েছে। বেতন: ৮০০০ থেকে ১০,০০০ টাকা। সুযোগ সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে টিএ, মোবাইল বিল ও দুপুরের খাবার। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১১ সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।