আত্রাইয়ে সুতিজাল উচ্ছেদ অভিযান

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩, ২০২৩ | ১০:২৩ অপরাহ্ণ
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে সুতিজাল উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ এর উদ্যোগে উপজেলা প্রশাসন ও আত্রাই থানা পুলিশের সহযোগিতায় উপজেলার খরসতি ও উদয়পুর স্লুইসগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর নির্দেশে এসময় ২০টি অবৈধ মাছ ধরার সরঞ্জাম (ফিক্সড গিয়ার) এবং ৫ টি অবৈধ খরা জাল বিনষ্ট করা হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা আরো জানান উপজেলার স্লুইসগেট সহ যে সব জায়গায় অবৈধ সুতিজাল আছে প্রত্যেক স্থান এবং ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব পলাশ চন্দ্র দেবনাথ এর উদ্যোগে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় আত্রাই উপজেলার খরসতি স্লুইসগেট ও উদয়পুর স্লুইসগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব সঞ্চিতা বিশ্বাস এর নির্দেশে এসময় ২০টি অবৈধ মাছ ধরার সরঞ্জাম (ফিক্সড গিয়ার) এবং ৫ টি অবৈধ খরা জাল বিনষ্ট করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান যে স্লুইসগেটে অবৈধ সুতিজাল ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।