রাজধানীর গ্রিনরোডে আবাসিক ভবনে আগুন

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২০, ২০২৩ | ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

রাজধানীর গ্রিনরোড এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে পাঁচতলা ভবনের পঞ্চম তলায় এই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা বেগম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগুন নেভাতে আমাদের টারটি ইউনিট কাজ করছে। মোহাম্মদপুর স্টেশনের দুটি, হেডকোয়ার্টারের একটি ও মতিঝিল স্টেশনের টহল ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’ তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা সম্ভব হয়নি।