রাণীশংকৈলে ব্যাটারি চালিত অটো নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় তিন বছরের শিশুর প্রাণ গেল

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩ | ৬:১০ অপরাহ্ণ
একে আজাদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ

সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ চারজন গুরুত্বর আহত হন। শনিবার ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার নেকমরদ – ভাউলার হাট সড়কের গণ্ডগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু অনু রায় (৩) উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের সাগর রায়ের একমাত্র মেয়ে। আহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মটরা গ্রামের নরেন রায়ের ছেলে রনজিত (১৭) বালিয়াডাঙ্গী উপজেলার পদম পুকুর এলাকার মরিয়ম বেগম (৫০) রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের সাগর রায়ের স্ত্রী মালনী রায় (৩০) ও অটোরিকশা চালক রাণীশংকৈল উপজেলার যদুয়ার গ্রামের জিয়াউর রহমান (৪৫) ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসকরা। স্থানীয় সুত্রে যানাযায়, নেকমরদ থেকে ব্যাটারি চালিত অটোটি ভাউলার হাট যাওয়ার কথা ছিল।ড্রাইভারের সামনে থাকা যাত্রীদের ব্যাগ থাকায় একটি ব্যাগ পড়ে যাওয়ার উপক্রম হলে, সেটি কে চলতি অবস্থায় ঠিক করতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে আর এতেই দুর্ঘটনার শিকার হতে হয় গাড়িতে থাকা যাত্রীদের। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান,ঘাতক অটোরিকশাটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।