বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩০ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের প্রেসক্লাবের সামনে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে “রুখো আমেরিকা রুখো বিএনপি-জামায়াত” স্লোগানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ধারা অব্যাহত রেখে উন্নয়ন অগ্রগতি চলমান রাখার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের মুসলিম ইনষ্টিটিউট শুরু হয়ে নীচা বাজারসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সেখানে ফিরে আসে। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- পার্টির সাধারন সম্পাদক এ্যাডঃ লোকমান হোসেন বাদল, সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পার্টির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মিজান, জেলা শ্রমিক ফেডালেশরে আহবায়ক মিজানুর রহমান, কৃষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল করিম, যুব-মৈত্রীর সভাপতি মাহবুব আলম, ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বুরবুল আহমেদ প্রমূখ।