নিষিদ্ধ হলো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩ | ৬:১৬ অপরাহ্ণ
তিতাস আহম্মেদঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘নবীন বরণ’ অনুষ্ঠানের অনুমোদন দিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ভিন্ন কোনো আয়োজন করলে অনুমোদন দেওয়া হচ্ছে। এমন কয়েকটি আবেদন প্রতিবেদকের হাতে এসেছে। অনুমোদন না দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক, স্বেচ্ছাসেবী ও জেলা কল্যাণ সমিতিগুলো। এ নিয়ম বাতিলের দাবি জানিয়েছেন \" প্রক্টর অফিস সূত্রে, সম্প্রতি আলোচিত এক ছাত্রীকে র‍্যাগিংয়ের ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। র‍্যাগিং নিয়ে বারবার তারা শক্ত অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন। তাদের আশঙ্কা, নবীনদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে র‍্যাগিংয়ের মতো ঘটনা ঘটে। র‍্যাগিং হতে পারে এমন অনুষ্ঠান এড়িয়ে চলা এবং সংঘটিত যেন না হয় এমন বিষয় এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। সেই নির্দেশনার দোহাই দিয়ে এমন আয়োজন বন্ধ রেখেছে তারা। অনুমোদন দেওয়া হয়নি এমন কয়েকটি আবেদন প্রতিবেদকের হাতে এসেছে। আবেদন ‘নবীন বরণ/প্রবীণ বিদায় অনুষ্ঠানের কোনও অনুমোদন নেই।’ উল্লেখ রয়েছে। তবে ছাত্র উপদেষ্টা বলছেন ভিন্ন কথা। এমন অনুষ্ঠান নিষিদ্ধ নয় বলেও জানিয়েছেন তিনি।