১২/১০/২০২৩ তারিখ রাত ৮ দিকে উজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন মোল্লা তার নিজ বাড়িতে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে মতবিনিময় ও উঠান বৈঠকের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন এলাকার প্রধান ব্যাক্তিবর্গ মোঃ ময়না সদ্দার,মোঃ জামাল মন্ডল, মোঃ সাহেব আলী সহ এলাকার সাধারণ জনগন সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মী সহ অনেকেই।
এসময় ছানোয়ার হোসেন মোল্লা বলেন বর্তমান সরকারের অগ্রগতি উন্নতি সম্পর্কে ও জাতীয় দ্বাদশ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেকে শক্তিশালী করার জন্য নির্বাচনে নৌকাকে আবার বিজয়ের জন্য নৌকা মার্কায় ভোট দিতে বলেন \"দেশ ও জনগনের স্বার্থে নিজেদের ভিতরের সকল ভেদাভেদ ভুলে আসুন আমরা আমাদের উজানগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনগুলোকে জননেতা জনাব মাহবুবউল আলম হানিফ ভাইয়ের নেতৃত্বে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সুসংগঠিত করে গড়ে তুলতে হবে এটা আমাদের নৈতিক দ্বায়িত্ব। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই আমরা আছি। আওয়ামী লীগ থাকলেই আমরা আছি। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউই হারাতে পারবে না। সেই লক্ষে আমাদের মাঠে নেমে কাজ করতে হবে।