মুন্সীগঞ্জে বিপুল পরিমান মাদক ধ্বংস।

প্রকাশিতঃ অক্টোবর ১৮, ২০২৩ | ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জে আদালতের ২২৭ নিষ্পত্তি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিন পাশে এসব আলামত ধ্বংস করা হয়। আলামত ধ্বংস কমিটির সভাপতি ও আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলামের উপস্থিতিতে ৩৬৭৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি গাঁজা, ২৪ ক্যান বিয়ার, ১৬৬৪ বোতল ফেন্সিডিল, ৫ গ্রাম হেরোইন, ২ লিটার চোলাই মদ, ৭টি গাঁজা গাছ, ৬ লিটার তরল ফেন্সিডিল, ১০৬ বোতল এ্যালকোহল ধ্বংস করা হয়।এ সময় ফেন্সিডিল ও বিয়ার দা দিয়ে কুপিয়ে এবং ইয়াবা ট্যাবলেট পনিতে ডুবিয়ে ও গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আলামত ধ্বংসের সময় উপস্থিত থেকে বিষয়টি নিশ্চিত করছেন, মালখানার দায়িত্বরত পুলিশের এস.আই ইসফাত আরা খানম।