ফিলিস্তিনে নিহতদের স্মরণে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০২৩ | ৫:০০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ফিলিস্তিনে ইসরাইলের হামলায় নিহতদের স্মরণে আগামী শনিবার দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। আরও পড়ুন: যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় সেই ইসরাইলি এমপি বরখাস্ত এতে বলা হয়, আগামী ২১ অক্টোবর বাংলাদেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য দেশের সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। এর আগে রাজধানীর সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ইসরাইলি হামলার নিন্দা ও শোক প্রকাশের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।