তিতাসে বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিতঃ অক্টোবর ২৯, ২০২৩ | ৬:০৬ অপরাহ্ণ
মোঃ সজিব জেলা প্রতিনিধি কুমিল্লা

কুমিল্লার তিতাসে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিতাস উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সী মজিবুর রহমান ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ন- আহবায়ক সারোয়ার হোসেন বাবু\'র নেতৃত্বে। ২৯ অক্টোবর রবিবার সকালে কড়িকান্দি বাজারস্থ কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান মেম্বারের দোকানের সামনে বিএনপি- জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।এই শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি শাহ আলম শান্তি,সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর,কুমিল্লা উত্তর জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রাজা মিয়া সওদাগর, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. শের-ই আলম,তিতাস উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন,উপজেলা যুবলীগের আহবায়ক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,জাতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান,ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহাম্মেদ,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.ছাইদুর রহমান মেম্বার, বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন,উপজেলা যুবলীগ যুগ্না-আহবায়ক মাকবুল মাহামুদ প্রধান, নাজমুল হাসান কিরণ,উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার প্রমুখ।এরপর তারা বিএনপি- জামাতের অগ্নিন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুর- হোমনা সড়কের কড়িকান্দি সড়কে মিছিল করে।