ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৭২৮ রোগী

প্রকাশিতঃ নভেম্বর ২, ২০২৩ | ৯:৫৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ১৫ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৭০ জন মারা গেলেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭২৮ জন বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৭৪ হাজার ৮০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ৯৩২ জন আর ঢাকার বাইরের ১ লাখ ৭৪ হাজার ৮৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।