\"সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ\" এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর ) দুপুরে কেন্দুয়া উপজেলা প্রশাসন,সমবায় বিভাগ ও সমবায়ীগণের উদ্যোগে র্যালীটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে আবার পরিষদে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবস-২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী।
প্রধান অতিথি বলেন, আজ জাতীয় সমবায় দিবস পালন করা হচ্ছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করতে হলে কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি ক্ষেত্রে সমবায় গড়া অপরিহার্য। তিনি আরো বলেন, এ লক্ষ্যে সরকারের পাশাপাশি দেশের বেসরকারি সকল শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। তাহলেই শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।
কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধা গণ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,সমবায়ীগণ ও
সাংবাদিকবৃন্দসহ
সুধীজন।