১০ কেজি গাঁজা সহ ০২ জন দুর্দান্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিতঃ নভেম্বর ১১, ২০২৩ | ২:১৫ অপরাহ্ণ
মোঃ নাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, রাজশাহী

বিরামহীন চলমান অভিযানে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ১০ নভেম্বর শুক্রবার দিবাগত রাত ০১ :০০ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বিশ্বমোড়স্থ এলাকায় অভিযান সফল করে ১। মোঃ বিশারত (৭০), (মূলহোতা), পিতা-মৃত গিয়াস উদ্দিন, মাতা-মৃত জায়েদা খাতুন, সাং-কালীগঞ্জ রহমত মোল্লারটোলা, ২। মোঃ মজিবুর রহমান (৫১), পিতা-মৃত রুস্তম আলী, মাতা-মৃত রংফুল, সাং-কালীগঞ্জ মালোপাড়া, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ দ্বয়কে ১০ (দশ) কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জানা গেছ দীর্ঘ দিন থেকে তারা নিয়মিত কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে অভিনব কায়দায় বহন করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। উল্লেখিত সময়ে গাঁজার একটি বড় চালান সরবরাহ করা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে এবং তাদের উপর নজরদারী বৃদ্ধি করে। কুমিল্লা থেকে গাঁজার একটি চালান চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকস আভিজানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদরের বিশ্বরোড মোড়ে পূর্বপরিকল্পনা মোতাবেক সাধারণ যাত্রী বেশে বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। ঢাকা থেকে আগত একটি বাস থেকে দুইজন ব্যক্তির কাছে থাকা সন্দেহজনক দুইটি চালের বস্তা সাথে নিয়ে নামলে আভিজানিক দল তাদেরকে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করলে বহনকারী চালের বস্তার ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদ্বয়ের নামে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ।