যৌথ অভিযানে ৩ জন আসামি সহ ৭৮টি মোবাইল জব্দ।

প্রকাশিতঃ নভেম্বর ১৫, ২০২৩ | ১০:৫৩ অপরাহ্ণ
মোঃ নাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহী ও ৫৩ বিজিবি এর একটি যৌথ অপারেশন দল ১৪ নভেম্বর দিবাগত রাত ০৩:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ছত্রাজিতপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে এলাকার চিহ্নত চোরাকারবারী ১। মোঃ আব্দুল কাদের জিলানী @ সুইট (২১), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-ছত্রাজিতপুর সোনাপাড়া, ২। মোঃ করিম ইসলাম সিয়াম (২১), পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-চন্ডিুর ঘোষপাড়া, ৩। মোঃ ইউসুফ বিশ্বাস (২৮), পিতা-নেস মোহাম্মদ, সাং-ছত্রাজিতপুর কুমারপাড়া, সর্ব থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’ দেরকে ৭৮(আটাত্তর) টি মোবাইল সহ হাতেনাতে গ্রেফতার করাহয়েছে। ধৃত আসামীরা মোবাইল চোরাকারবারির একটি সংঘবদ্ধ চক্র। সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মোবাইল সংগ্রহ করে তারা দেশের বিভিন্ন স্থানে গোপনে বিক্রি করতো। ৫৩ বিজিবি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত কয়েক দিন ধরেই এই চোরাচালান চক্রের বিষয়ে র‌্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। র‌্যাব-৫, সিপিসি-১ ও ৫৩ বিজিবির ০২টি চৌকস আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে শিবগঞ্জ থানার ছত্রাজিতপুর এলাকায় আব্দুল কাদের জিলানীর বাড়ীতে অভিযান পরিচালনা করে ৪৩ টি অবৈধ মোবাইল ফোন উদ্ধার করে। পরবর্তীতে আব্দুল কাদের জিলানীর প্রাথমিক জিজ্ঞাসাবাদ এর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরো দুইটি বাড়িতে অভিযান পরিচালনা করে যথাক্রমে ৩৫টি মোবাইল, সর্বমোট ৭৮টি অবৈধ মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। উপরোক্ত ঘটনায় উক্ত আসামীদের নামে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।