নাটোরের নলডাঙ্গা মাধনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছেন।
শুক্রবার(১৭ নভেম্বর) সকালে শহরের হাফরাস্তা এলাকায় একটি রেস্তোরায় এক সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন স্ত্রী বিথীকা সরকার বলেন, গত ১৩ নভেম্বর ২০১১ সালে কলেজের পদে সরকার এমপিও ভূক্তির জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু প্রভাষক
মোজ্জাম্মেল হক তাঁর কাগজপত্র পারিবারিক সমস্যার কথা বলে দাখিল করে না। পরবর্তীতে তিনি গত ৩ সেপ্টেম্বর তাঁর কাগজপত্র ও সনদ দাখিল করেন। কিন্তু তাঁর সেই কাগজপত্র এবং নিবন্ধন সনদ এনটিআরসিএ জাল ও ভুয়া প্রেরণ করেন। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার নির্দেশ দেন। সেই কারণে প্রভাষক মোজ্জাম্মেল হক নিজেকে বাঁচানোর জন্য অধ্যক্ষের বিরুদ্ধে হয়রানি ও মানহানির এবং কলেজের সুনাম নষ্টর করতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর নাটোর আমলি আদালতে অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে প্রতারণা করে ২০ লাখ টাকা আত্মসাতের একটি মামলা দায়ের করেন প্রভাষক মোজ্জাম্মেল হক। পরে সোমবার রাতে অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিককে তাঁর
নিজ বাসা থেকে পুলিশ গ্রেফতার করে। পরে দিন বিকেলে অধ্যক্ষকে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলমের আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।