ফায়ার সার্ভিস স্টেশনে ককটেল নিক্ষেপ

প্রকাশিতঃ নভেম্বর ১৭, ২০২৩ | ৮:৫৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

রাজশাহীতে ফায়ার সার্ভিস স্টেশনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা ফায়ার স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে বৃষ্টি হচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা রাস্তা থেকে ফায়ার সার্ভিস স্টেশনের দিকে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি ফায়ার সার্ভিসের একটি জানালায় বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। তিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণের পর থেকেই এলাকায় অভিযান চালানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।