মাগুরা-১ আসনে নৌকার মাঝি সাকিব আল হাসান।

প্রকাশিতঃ নভেম্বর ২৬, ২০২৩ | ৯:২৮ অপরাহ্ণ
মোঃ সাহিদুল ইসলাম নয়ন, জেলা প্রতিনিধি মাগুরা

রাজনীতিতে পা রেখেই বড় দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। আর পুরনো আসন ধরে রেখেছেন এ্যড: বীরেন শিকদার । মাগুরা-২ থেকে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন তিনি। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত নিজ জন্ম শহর মাগুরা-১- এ নৌকার প্রতীক পেয়েছেন তিনি। আজ রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৯৮ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল সোয়া ৪টার দিকে উক্ত মনোনয়নের নাম ঘোষণা শুরু হয়। সাকিব অবশ্য আলোচনায় ছিলেন ঢাকা ১০ আসন নিয়েও। তবে সেখানে চিত্রনায়ক ফেরদৌসকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। মাগুরা-২ এর মনোনয়নও কেনেন সাকিব। ২০১৮ সালে প্রথমবার এ্যড: সাইফুজ্জামান শিখর জাতীয় নির্বাচনে অংশ নিয়ে মাগুরা-১ আসনে জয়লাভ করেছিলেন। এইবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা -১ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন সাকিব আল হাসান।