টানা পঞ্চম বারের মতো মাগুরা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ড. শ্রী বীরেন শিকদার।
রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম প্রকাশের পর টানা পঞ্চম বারের মতো নৌকা প্রতিক নিশ্চিত হয় ড. শ্রী বিরেন সিকদার এর। উল্লেখ্য মাগুরা ২ আসনে নৌকার মনোনয়ন চেয়েছিলেন ৯জন।
৯জন থেকে আসনটিতে নৌকার মাঝি হিসেবে বাংলাদেশ সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন সিকদার কে বেছে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডক্টর শ্রী বীরেন সিকদার ১৯৯৬ সালে মাগুরা ২ আসনের সংসদ সদস্য এবং ২০০৮,২০১৪ ও ২০১৮ সালে মাগুরা দুই আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি বাংলাদেশ সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। তিনি মাগুরা-২ আসনে (মুহাম্মদপুর-শালিখা এলাকা) অভূতপূর্ব উন্নয়ন করেছেন। রাস্তা ঘাট, স্কুল কলেজ ও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে তিনি এলাকার জনগণের বন্ধুতে পরিণত হয়েছেন। তাঁর সহজ সরলতা দলীয় কর্মকাণ্ড ও উদারতা জন্য তিনি প্রশংসনীয় সর্বত্রই ।
শ্রী বিরেন সিকদার বলেন, জননেত্রী শেখ হাসিনার সময়ে এদেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। মাগুরা-২(মুহাম্মদপুর-শালিখা এলাকা) ব্যাপক উন্নয়ন হয়েছে, এই এলাকার উন্নয়নের ধারা এখনও অব্যাহত রয়েছে। আর উন্নয়নের কারণেই জনগণ আমাকে চেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগনের রায়কে প্রাধন্য দিয়ে তাদের মনোনীত ব্যক্তিকেই নৌকার মনোনয়ন দিয়েছেন। আগামীতেও এভাবেই আমি জনগণের পাশে থেকে সেবা করে যেতে চাই।