মুন্সীগঞ্জের “উত্তম পদ্ধতি অনুসরণের মাধ্যমে নিরাপদ দুগ্ধজাত পণ্য উৎপাদন ও ত্বরান্বিতকরণ প্রকল্পের প্রশিক্ষন শেষে সমাপনী সভা” অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুর ১২টায় লৌহজং উপজেলার পদ্মাসেতু সংলগ্ন হক কিচেন এন্ড রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সমাপনি সভায় রিক মুন্সীগঞ্জ জোনের জোনাল ম্যানেজার এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম। এ সময় রিক সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের উপ প্রকল্পটির মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা সদর, শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং ও টংগিবাড়ি উপজেলার প্রায় ৭শতাধিক খামারি ও গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, পরিবেশ উন্নয়ন, আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান, ব্রান্ড শপ, বায়োগ্যাস, দুধ পরিক্ষার উপকরণ প্রদান, বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত জাতের ঘাস চাষ, প্রাণিসম্পদ প্রদর্শনী, দুগ্ধ জাত পণ্যের সনদায়ন ব্যবস্থা করা হয়।