কিশোর গ্যাংয়ের লিডার সহ সক্রিয় সদস্য গ্রেফতার

প্রকাশিতঃ নভেম্বর ২৯, ২০২৩ | ৮:১৮ অপরাহ্ণ
মোঃ নাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, রাজশাহী

দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহী এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক ২৮ নভেম্বর মঙ্গলবার দিবাগত দিবাগত রাত আনুমানিক ২০:০০ ঘটিকা ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আলীনগর মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং লিডার সহ ০৪ জন সক্রিয় সদস্য ১। মোঃ রুবেল (২৫) (মূলহোতা), পিতা-মোঃ আলা উদ্দিন, মাতা-মোছাঃ রুবী বেগম, সাং-প্রান্তিক পাড়া, ২। মোঃ মেহেদী হাসান (২০), পিতা-মোঃ তাইফুর রহমান, মাতা-মোছাঃ মুন্নি বেগম, ৩। মোঃ রাব্বী আলামিন (১৯), পিতা-মোঃ রবিউল ইসলাম, মাতা-মোছাঃ আমেনা বেগম, ৪। মোঃ সিরাজ আলী (২০), পিতা-মোঃ মিঠু মিয়া, মাতা-মোছাঃ সেলিনা বেগম সর্ব সাং-জিয়ানগর, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’ দেরকে মাদকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা এলাকার একটি কুখ্যাত কিশোর গ্যাং গ্রুপের সদস্য। এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ শোডাউন দিত। অদ্য ২৮/১১/২৩ খ্রিঃ মাদক সংক্রান্ত একটি গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকায় র‌্যাব এর একটি চৌকস আভিজানিক দল অভিযান পরিচালনা করার সময় একটি পরিত্যক্ত ঘরে উক্ত গ্যাং এর সদস্যদের মাদক সেবনরত অবস্থায় দেখতে পায়। র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাং লিডার সহ কিশোর গ্যাং এর চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা করা হয়েছে।